16% ছাড়
বিস্তারিত
খেজুরের গোল পাটালিগুড় তৈরি করার নিয়ম
গাছ থেকে খেজুরের রস সংগ্রহের পর কাঠ দিয়ে ঘন করে বানাতে হয় খাটি খেজুরের গুঁড়। তাই আমরা খেজুর গাছ থেকে উৎকৃষ্ট ভালো মানের টাটকা জিরান খেজুর রস ভোরে সংগ্রহ করে তা ছেঁকে নেয়া হয় বড় পাত্রে। মুলত জিরান রস হলো খেজুর রসের মাঝে সেরা। ৩ দিন রস সংগ্রহ এর পরে গাছ কে রেষ্টে রাখা হয় পরবর্তি ৩ দিনের জণ্য। ৩ দিন পর থেকে পুনরায় গাছ পরিষ্কার করে রস সংগ্রহ করা হয়ে থাকে। এরপর কঠিন উত্তাপে জ্বাল করে শক্ত এবং ঘন করে নেওয়া হয়। কঠিন জ্বালে লাল বর্নের ঘন নলেন ঝোলা গুঁড় তৈরি করা হয়। এরপর আরো জ্বাল করতে করতে একটা সময় রসের জলীয় অংশ কমতে কমতে গুড় দানা বেধে যায় এবং এই ভাবেই রস থেকে ঘন দানাদার ঝোলা গুড় তৈরি হয়।
গুড় পর্যাপ্ত পরিমানে জ্বাল দেওয়ার পর গুড়ের তলানিতে একপ্রকার সাদা অংশ থেকে, এটিকে সুন্দর ভাবে নেড়ে নেওয়া হয়। যখন এটি বেশ আঠালো ভাব ধারন করে তখন এই সাদা অংশ টিকে ভালো ভাবে গুড়ের সাথে মেশানো হয়। এই পদ্ধতিকে বলা হয় গুড়ে বীজ দেওয়া। এরপর আরও কিছুক্ষন গুড়ে জ্বাল দেওয়ার পর এটিকে বিভিন্ন পাত্রে/ ছাচে রাখা হয় পাটালি গুড় তৈরির জণ্য। সাধারনত গোলাকার ও আয়তকার আকৃতির পাটালি গুড়ের চাহিদায় বেশি থাকায় আমরা এই দুই আকৃতির গুঁড় তৈরি করে থাকি।
খেজুরের গোল পাটালিগুড় এর উপকারিতা
♢ কোন ভেজাল, কেমিক্যাল ব্যবহার করা হয় নি। তাই ১০০% খাটি ও নিরাপদ।
♢ হাইড্রোজ, চিনি, চুন, ফিটকিরি, পশুর চর্বি সহ ক্ষতিকর উপাদান মুক্ত
♢ সঠিকমাত্রায় জ্বাল দিয়ে প্রস্তুত করা হয় বলে পুষ্টিগুন বজায় থাকে।
♢ কৃত্রিম চিনি, রাসায়নিক রঙ সহ অন্যান্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় নি। তাই ১০০ ভাগ খাটি ও প্রাকৃতিক।
♢ স্বাস্থ্যবিধি মেনে গুড় প্রস্তুত করা হয় বলে ১০০% স্বাস্থ্যসম্মত।
♢ পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে তৈরি করে ভালো করে প্যাকেজিং করে কুরিয়ারে পাঠানো হয়। যেন গুড়ের মান ঠিক থাকে ও গুড় গুলো অক্ষত অবস্থায় হাতে পান।
♢ স্বাদে ও গন্ধে অতুলনীয় খাটি খেজুর গুঁড়
পাবনার ঘি ও মিষ্টান্ন সমাহার এর খেজুরের গোল পাটালিগুড় কেন নিবেন?
আমাদের সরবরাহ করা খেজুরের গুড়ে কোন প্রকার কৃত্রিম চিনি, রাসায়নিক রঙ, হাইড্রোজ, ফিটকিরি সহ কোন ধরনেরই কেমিক্যাল ব্যবহার করা হয় নি। এটি সম্পূর্ন প্রাকৃতিক ও পুষ্টিগুন সমৃদ্ধ। যা ভালো ভাবে সংরক্ষন করে সারা বছর জুড়ে খেজুরের গুড়ের প্রকৃত ন্যাচারাল স্বাদ পেতে পারেন এবং এই খাটি খেজুরের গুড় সঠিক মাত্রার পুষ্টিগুন বিদ্যমান ও স্বাস্থ্যসম্মত। খেজুর গুঁড় সম্পর্কে এখানে থেকে আরো বিস্তারিত যেমন উপকারিতা কিভাবে তৈরি হয় ইত্যাদি জেনে নিতে পারেন।
Reviews (0)
Get specific details about this product from customers who own it.
This product has no reviews yet. Be the first one to write a review.
পাবনার বিখ্যাত মিষ্টান্ন সমাহার
গাওয়া ঘি ও সরের ঘি
সকল প্রকার বাটার
তৈল ও মসলা জাতীয় খাবার
নারকেলের নাড়ু
বিভিন্ন আইটেম গুড়
বিভিন্ন প্রকার চা
কম্বো অফার আইটেম